ঢাকা, বুধবার, ৮ জুলাই, ২০২৬

দেখে নিন কোয়ার্টার ফাইনালের সূচি, কোন দেশের খেলা কবে?

৪৮ দলের বিশ্বকাপ এখন শেষ আটে। শেষ ষোলোর নাটকীয় লড়াই শেষে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে টিকে থাকা আট দল এখন সেমিফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে।সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল আর্জেন্টিনা ও মিসরের লড়াই। ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ম্যাচটি শেষে রেফারিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগও জানিয়েছে।


অন্যদিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম, যারা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ফ্রান্সও শেষ আট নিশ্চিত করেছে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে পরাজিত করে আফ্রিকার প্রতিনিধিত্ব ধরে রেখেছে।


আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। শেষ ষোলোতে ইংল্যান্ড ৩-২ গোলে মেক্সিকোকে হারায়। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে বিদায় করে শেষ আটে ওঠে নরওয়ে।কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ১২০ মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


কোয়ার্টার ফাইনালের সূচি

৯ জুলাই (বৃহস্পতিবার)


ফ্রান্স vs মরক্কো

বাংলাদেশ সময়: রাত ২:০০টা

ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো


১০ জুলাই (শুক্রবার)


স্পেন vs বেলজিয়াম

বাংলাদেশ সময়: রাত ১:০০টা

ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড


১১ জুলাই (শনিবার)


নরওয়ে vs ইংল্যান্ড

বাংলাদেশ সময়: রাত ৩:০০টা

ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস

১২ জুলাই (রোববার)


আর্জেন্টিনা vs সুইজারল্যান্ড

বাংলাদেশ সময়: সকাল ৭:০০টা

ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি


ads
ads
ads

Our Facebook Page